দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হলো তপসিয়া হাসপাতালে - The News Lion

দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হলো তপসিয়া হাসপাতালে

 


দি নিউজ লায়ন;  জঙ্গলমহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর ও কলকাতার মুক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার দুটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষের হাতে ।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং ,বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি ,জঙ্গলমহল উদ্যোগের সম্পাদক সুব্রত মহাপাত্র সহ সম্মানীয় অতিথিরা। গোপীবল্লভপুর দুই ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ ওই দুটি সংগঠনের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কোভিড় আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য। 


তিনি বলেন ওই দুটি সংগঠনের পক্ষ থেকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর আমার হাতে তুলে দেওয়া হয়। সেই অক্সিজেন কনসেনট্রেটর দুটি গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া হাসপাতালের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ওই দুটি অক্সিজেন কনসেনট্রেটর ওই হাসপাতালে থাকবে এর ফলে করোনা আক্রান্ত মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.